ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি
ঘটনাবলি
১৮১৫- ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষর।
১৮১৮- ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৭- ইউক্রেনকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
১৯৪০- হাঙ্গেরি ত্রিদলীয় চুক্তি স্বাক্ষরকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে অক্ষশক্তির অন্তর্ভুক্ত হয়।
১৯৪৫- ন্যুরেমবার্গ আন্তর্জাতিক বিচারালয়ে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার শুরু।
১৯৬২- সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ইলুশিন বোমারু প্রত্যাহার করতে সম্মত হলে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়।
জন্ম
১৭৫০- বীর যোদ্ধা টিপু সুলতান।
১৮৩৭- লিউনি ওয়াটার ম্যান, ফাউন্টেন পেন বা ঝরনা কলমের আবিষ্কর্তা মার্কিন বিজ্ঞানী।
১৮৫৮- সেলমা লাগেরল্যোফ, নোবেলজয়ী সুইডিশ লেখিকা।
১৮৮৯- এডউইন হাবল, মার্কিন জ্যোতির্বিদ।
১৯২৩- নাদিন গার্ডিমার, দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী সাহিত্যিক।
১৯৬৩- টিমোথি গাওয়ারস, ফীল্ডস মেডাল বিজয়ী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক।
মৃত্যু
১৯১০- লিও তলস্তয়, একজন খ্যাতিমান রুশ লেখক।
১৯৮৪- কবি ফয়েজ আহমদ।
১৯৯৯- আমিন্তোরে ফান্ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৯৯- সুফিয়া কামাল, বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখক ও নারীবাদী।
২০১০- মীর শওকত আলী, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

Post a Comment